চলো ভিজি
- শেখ মাফিজুল ইসলাম
বৃষ্টিতে ভিজবে নাকি
করবে নাকি খেলা;
চলো ফের
ফিরিয়ে আনি শৈশব বেলা।
এখন তো আগের মতো
কড়া শাসন নেই,
জ্বর হ’লে কষ্ট পাবি
বৃষ্টিতে ভিজলেই।
ভিজলে বকতো যারা
তারা তো নেই ঘরে;
খুঁজলে পাবে না কোথাও
সবাই পরপারে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।