ঘুম
- শেখ মাফিজুল ইসলাম
জেগে আছো, না রেগে আছো?
তাকে শুধালাম;
কড়া নাড়ি, শব্দ করি,
শব্দ যায় না কানে;
নিশুতি রাত, নির্লিপ্ত অভিমানে
ঘুমে অচৈতন্য সে।
জেগে আছো, না রেগে আছো?
আবার তার স্বরে চিৎকার করি,
কোন সাড়া নেই।
নিস্তব্ধ ঘরে জমাট আঁধারে,
আমার জায়গা নেই? মনে মনে ভাবি,
কোথায় উধাও হ'লো প্রাণের দাবি।
পা টলমল উপস্থিতি টের পেলো যেই
চমৎকার ঘুম ভেঙে গ্যাল তার,
কপাট খুললো এবার;
রাঙা চোখে আলুথালু বেশ,
নিয়ন আলোয় দেখি ঘুম নিঃশেষ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।