মন বসে না কাজে
- শেখ মাফিজুল ইসলাম
"চলো আবার
মেঘের কাছে যাই"
বৃষ্টি আমায়
বললো চুপিচুপি।
চলো আবার বিচ্ছেদি গান গায়
তোমার আমার মন যে বহুরূপী।
মেঘলা দিনে
মন বসে না কাজে,
মনের মধ্যে তার যে আসা-যাওয়া
সেকি এখন ফাঁকা মাঠে এসে
গায়ে মাখছে বৃষ্টি-মাখা হাওয়া।
বৃষ্টি তুমি অঝোর ধারায় ঝরো
আমার মনে দিচ্ছ ক্যান দোলা,
হঠাৎ করেই তার ঠিকানায় গিয়ে
দেখে এসো সেও কী আত্মভোলা।
আমার হ'য়ে বলবে তুমি তাকে-
বৃষ্টি তো নয় মেঘের কান্না দেখি,
আমার কান্না বৃষ্টি হয়েই ঝরে
মনের মধ্যে
টের পেয়েছে সে কী?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।