দুষ্টু হাসি
- শেখ মাফিজুল ইসলাম
কিনবে নাকি ঠোঁটের হাসি
ঠোঁটের কোনে ছোট্ট যে তিল;
সুখ যেন তার নদীর মতো
সূর্য ওঠা রোদ ঝিলমিল।
পটল চেরা চোখের কোণে
দুষ্টু হাসি উঠছে হেসে;
মোনালিসা মুখের আদল
গালে পড়া ছোট্ট যে টোল
কিনতে পার ভালোবেসে।
রহস্যময় একটি হাসি
চোখের পাতায় আছে জমা;
ভুল যদি হয় বলতে পার
কতোবার সে করবে ক্ষমা;
উতলে ওঠা আদর দিয়ে
বলবে তাকে নিরূপমা।
সব হারানোর কেচ্ছা পাবে,
রং ধনু রং মনও পাবে;
মরা নদীর দুঃখ পাবে,
উজান–ভাঁটির গানও পাবে;
সাগর জলে ভেসে যাওয়া
ঝর্ণা-নদীর কষ্ট পাবে।
কিনবে নাকি কিনবে নাকি
সেই মেয়েটির দেহটাকে;
কষ্টে বোনা শস্য যতো
ইচ্ছা-খুশি গোপন রাখে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।