মিস- কল
- শেখ মাফিজুল ইসলাম

তুমি যখন কল করো
আমি তখন ধরি,
আমি যখন কল করি
তুমি বলো –সরি;
সে কি হৃদয়ের আহাজারি!

আমার টাকা তুমি পোড়াও
সঙ্গে হৃদয়টাকে,
রাতের প্রহর, দিনের প্রহর
রিং-টোনে বাধাঁ থাকে।

বেহিসাবী স্বপ্নগুলো
ইচ্ছা মতো উড়ছে,
দ্বিধা-দ্বন্দ্বের বাক-চাতুর্য
মনের বনে পুড়ছে।

শব্দ-নদী, শব্দ-স্রোতে
তুমি আমি ভাসছি,
রোমান্সকর অনুভূতি
চাঁদের আলোয় হাসছি।

বিষাদমাখা কন্ঠ তোমার
কষ্টের বীজ বুনছো,
সহানুভূতি পাঠিয়ে দিলাম
কোথায় বসে শুনছো।

এলোমেলো শব্দ-হাওয়া
ঝংকার তোলে বুকে,
ঘুমের ঘোরে মিস-কলটা
ঝিঁঝিঁ পোকার মতো ডাকে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026