আমি ভালোবাসি বৃষ্টি
- রুবিনা মজুমদার
আমি ভালোবাসি বৃষ্টি
ঝরে বৃষ্টি ঝাপসা দৃষ্টি ।
মনের ভিতর জলের শব্দ
বিস্মৃতির হাওড় জুড়ে তবু নিঃশব্দ ।
বৃষ্টির সাথে থরথরিয়ে কাঁপে সবুজ পাতা
কবির রংতুলিতে আঁকে কবিতার খাতা ।
সবুজ ঘাসের উপর বৃষ্টি সিক্ত বৃষ্টির ফোঁটা
জলের ধারায় বুক কাঁপানো বৃক্ষটা ।
বৃষ্টির ধারায় জল তরঙ্গে সবুজ পাতায় ঝরে
বৃষ্টির উল্লাসে গোলাপের ঘ্রানে ফুল - পাতা নড়ে ।
পথে = প্রান্তরে বৃষ্টির ছন্দে - গন্ধে ঝংকারে
বৃষ্টির সুরের আনন্দে মাতে সাগর ,
নদী ও সবুজ তেপান্তরে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।