বিশ্বাস আর মানবিক প্রীতি
- রুবিনা মজুমদার
এক গুচ্ছ স্বর্ণচাঁপা বুকের কলরোলে ---
ভায়োলিন বাদকের মতো বাজে মলিন সুরে ।
মায়াদিপ্তি বসন্ত সকাল নয়ন জলের ধারা
অশ্রুসিক্ত মৌনমিছিলে মায়া ভরা মেঘ প্রিয়হারা ।
পলাশ রাঙ্গানো রংতুলির সমাবেশে --
অশ্রু যেন কাঁপে ক্ষীণ অনুতাপে
বাগানে ফুটতে চায় প্রত্যাশার স্বর্ণচাঁপা
জোছনার নিবিড় আবেশে মনের কার্নিশে দোলে নীলিমা ।
দিগন্তের সৌন্দর্যের দৃশ্য অর্থহীন বিন্যাস
যখন নগ্ন শিশুর ধুলিমাখা শরীরে অনাহারীর বাস ।
মানুষের হৃদয় যদি হয় মানুষের একমাত্র আশ্রয়
বিশ্বাস আর মানবিক প্রীতি মূল্যবোধের অধ্যায় ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।