ঈদ আনন্দ
- রুবিনা মজুমদার

আকাশে ঈদের বাঁকা চাঁদ উঠেছে -
খোকা - খুকু - পাড়া - পড়শি আনন্দে তাই মেতেছে ।
মুখে দিয়ে পান- দেখে নীল আসমান
দাদা, দাদু , নানা ,নানু মুচকী হেসেছে --
খালা - ফুফি সবাই মেহেদীর উৎসবে -
চাচু - মামারা আতর , টুপী আর পাঞ্জাবী কিনেছে ।
আহা ঘরে ঘরে ---
ঈদ এসেছে , ঈদ এসেছে , ঈদ এসেছে --
চারিদিকে তাই খুশির জোয়ার নেমেছে ।
ত্রিশ রোজা ত্রিশ ফরয -
বিশ্ব - বিধাতা -
সব মুসলমান দের উপর করেছেন আরোপ ।
যতো যাকাত , ফেতরা সব সেরে -
সবার নিয়ত পূরণ করে ---
ত্রিশ রোজার সিয়াম সাধনার শেষে
ঈদের খুশির আনন্দ এলো অবশেষে ।
আহা ঈদ এসেছে , ঈদ এসেছে , ঈদ এসেছে -
চারিদিকে তাই খুশির জোয়ার নেমেছে ।

সেমাই ,পোলাও , ফিরনী , পায়েস
সবাই খাবে করে আয়েস ---
ত্রিশ রোজার শেষে --- ।
নতুন নতুন জামা পরে
খোকা - খুকুরা যাবে ঈদগাহ মাঠে ।
ধনী - দরিদ্র সবাই দাঁড়াবে এক কাতারে
পড়বে ঈদের নামায সবাই ঈদের জামাতে ।
এসো হিংসা , বিদ্বেষ সব ভুলে -
রাগ - অভিমান দূরে ছুঁড়ে ফেলে
এই পবিত্র ঈদে ----
ঈদ আনন্দ করি ভাগাভাগি -
গরীব - দুঃখী সবাই মিলে ।
আহা , ঈদ এসেছে , ঈদ এসেছে , ঈদ এসেছে
চারিদিকে তাই খুশির জোয়ার নেমেছে ।
.


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026