যুগ যুগ জিও (এ পি জে আব্দুল কালাম স্মরণে)
- শেখ মাফিজুল ইসলাম

পৃথিবীর মহাকাশ থেকে একটি নক্ষত্র খ’সে পড়ল;
চলে গেলেন মানব দরদি, মানবতার বন্ধু, পরমানু
বিজ্ঞানী, জ্ঞান তাপস, ভারতের সাবেক রাষ্ট্রপতি
এ পি জে আব্দুল কালাম। টুইটারে তাঁর শেষ উক্তি
ছিল-“বাসযোগ্য পৃথিবী গড়ার বিষয়ে কথা বলতে
শিলং যাচ্ছি” কথা ছিল, কথা হলো, কথা বলতে
বলতে তিনি চলে গেলেন, না-ফেরার দেশে।

চলে গেলেন স্বপ্নকে ভালোবেসে, আর ফিরবেন না
তিনি, আমাদের ক’রে গেলেন ঋণী; আমরা এখন
যারা বেঁচে আছি ; আছি তাঁর স্বপ্নের কাছাকাছি।

পৃথিবী যে দিন মানুষের বাসযোগ্য ব’লে বিবেচিত হবে,
সেদিন তাঁর অমর আত্মা শান্তি পাবে।
যুগ যুগ জিও এ পি জে আব্দুল কালাম, আপনার
সুরে সুর মিলিয়ে আমরাও জেগে রইলাম। আপনাকে
সালাম, হাজার সালাম।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026