গোলাপির বইগুলি এখন নিরবে কাঁদে
- রুহুল আমীন রৌদ্র

মেয়েটি তখন বিদ্যাপিঠের দ্বিতীয় স্তরে,
অব্যক্ত অজস্র স্বপ্ন কাঁজল আঁকা নয়নে,
একে একে উঠবে, সেকেন্ডারী, হাইয়ার,স্নাতক..........
সর্বোচ্চ বিদ্যাশিখর ।
সময়ের গ্রিল ধরে, উঁকি দিয়ে দেখে জ্ঞানের সিন্ধু ,
স্নান করিবে, কত সাধ হৃদে ।
দৈন্যতার বিদ্রোহী ঘূণে,
মরমরে করে দিয়েছে পিতৃসংসার।
সংকটের দানব,
আঁছাড় মেরেছে,
ওর স্বপ্ন গুলো,
দরিদ্র বলে,
বাঘ্রের মত চিঁড়ে খেতে চেয়েছে ইভট্রেজার।
শ্যাওলার মত ভিড় জমিয়েছে তাঁরা,
ভাবনার সায়রে।
গঞ্জনার ত্রাসে অকাল পরিণয়,
মাটি চাপা দিল ওর ভাবনা !
জ্ঞান সিন্ধুর সৈকতে, বালিচাপা পড়েছে ওর প্রত্যাশা ।
চার দেয়ালে বন্দি এখন গোলাপি,
স্বামীর সংসারে!
যে বই একদিন সিক্ত হতো, গোলাপির অক্ষির জলে,
সে বই আজ বড্ড কাঁদে গোলাপির তরে,
অনাহূত খাবি খায় ধূলির সায়রে ।
আঁছাড় খেয়ে থুবড়ে পড়ে, টেবিল তলে,
কেউ দেখে না !
আর কত গোলাপির স্বপ্ন এভাবেই চূূ্র্ণ হবে ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026