গুডবাই বর্ষা
- শেখ মাফিজুল ইসলাম

মাঠ তো এখন ভরা নদী
পোষ-মানা মাছ তারাও চ’রে;
মাঠের ওপর ভরসা যাদের
দুঃখ-বাতাস তাদের ঘরে।

জলের মধ্যে সূর্য চ’রে
দিনের বেলা,
সাদা মেঘের পাহাড় নিয়ে
নীল আকাশ যে করছে খেলা।
পূর্ণিমা চাঁদ সেও তো খ্যালে
রাত্রি হ’লে,
সঙ্গে রাখে তারাগুলো;
জল জমা যে রাস্তা আছে
ক’দিন পরে
উড়বে সেথায় শুকনো ধূলো।

পচন ধরা শষ্য পাতায়
কীট-পতঙ্গের অবাধ খেলা,
রং বে রঙের পাখি এসে
সাঁতরে চলে বাতাস-ভেলা;
দাওয়ায় ব’সে শুষ্ক মুখে
গরীব-দুখীর কাটছে বেলা।

খাদ্য খোরাক যা আছে তা
শেষ তো হবে ক’দিন গেলে,
খেয়ে-পরে বাঁচার যে সুখ
সব ডুবেছে জলের তলে।

চাষ করা ভূঁই নদী এখন
খাল-বিল সব তলিয়ে গ্যাছে,
বদ্ধ জলের দুঃখ নিয়ে
ভুক্তভোগী তারাও বাঁচে।

হাল ছাড়ে না তবু মানুষ
ক্ষয়-ক্ষতি সে পুষিয়ে নেবে,
‘গুডবাই’ ব’লে বর্ষাটাকে
সত্যি সত্যি বিদায় দেবে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026