মেঘ বালিকার নির্বাসন
- রুবিনা মজুমদার

মেঘ বালিকা আজ এক বিরহের নারী
সময়ের সুখগুলো তার সাথে দিয়েছে আড়ি ।
তাইতো মেঘ বালিকা বসে থাকে মেঘের জমিনে
জীবন যুদ্ধে হারা কোনো এক নির্বাসনে ।
বিরহ ব্যাথা গুলো বুকের আড়ালে --
ঘুর- পাক খায় আনমনে -
হারায় যখন মন স্মৃতির গহীনে ।

বুকের গভীরে নিয়ে আকাশ সম স্বপ্ন
মেঘে মেঘে ঢেকে যায় যদিও সেই লগ্ন ।
বুকের ভিতর মলিন হয় সবুজ ঘাস -
হৃদয়টা রাঙ্গানো ছড়িয়ে দীর্ঘশ্বাস ।
নত সময়গুলো করেছে প্রতারণা
জীবনে পায়নি কারো অনুপ্রেরণা ।

হৃদয়ের আঙ্গিনা হয়েছে ক্ষত - বিক্ষত
নীরব মনের আঙ্গিনায় ঝরেছে শুধুই রক্ত ।
দু;চোখের কোণে নেইতো এক বিন্দু পানি
জীবনে কেহ শুনায়নি আশার বাণী ।
মেঘ বালিকা শুধুই দু'চোখ করে রাখে বন্ধ
আলোর মাঝেও যেন আজ সে অন্ধ ।
নির্বাসনে একা বসে বসে ভাবে ---
নিষ্ঠুর সময় গুলো কেনো তাকে -
থাকতে দেয়নি সুখে ...?

মেঘ বালিকার জীবনে সময়ের সাথে সাথে
যা কিছু ঘটেছে -----
সব কিছুই মেঘ বালিকার চাওয়ার বিপরীতে ।
ব্যথিত চিত্তে সব বেদনা নীরবে ধারণ করেছে বুকে ।
তাইতো মেঘ বালিকার বুকের গহীনে কষ্টের পাহাড়
কেউ পাশে নেই কষ্ট গুলো মুছে দেওয়ার ।
জীবনে পায়নি কারো আদর - স্নেহ -
শুধু আকাশ সম স্বপ্ন গুলো বাঁচিয়ে রেখেছে তার দেহ ।
তবু মেঘ বালিকার কাঁদে নীরব আশা ---
আর কাদে নীরব মন ।
কতো বিষাদ যন্ত্রণা বুকে ধারণ করেছে আজীবন ।

শুধু বৃষ্টি ঝরে চোখের কোণে রক্ত ঝরে মনে
তবু মেঘ বালিকা নিজেকে দেখে নাতো চেয়ে
নির্বাসনে একা নীরবতা নিয়ে
কেঁদেই যায় মেঘ বালিকার মন ।
জানেনা এভাবে মেঘ বালিকা বেঁচে রবে কতক্ষণ ?
তাইতো মেঘ বালিকা -----
নিজের বিবেককে নিজেই দেয় ধিক্কার
আর নিঃশব্দে বুকের গভীরে করে আত্ম চীৎকার ।
মেঘ বালিকা লিখতে পারে না কোনো গান কবিতা ,
যখন বুকের ভিতর দৃশ্যমান কাঁটাতারের ছবিটা ।

তবু মেঘ বালিকা আছে বেঁচে
জীবনটা তো কাঁটা তাঁরেই আছে গেঁথে ।
সময়ের চারপাশে ---
শিশির ভেজা কষ্টের কিনারা উড়ে
দুঃসময়ের হাত টি ধরে ------ ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৭-০৮-২০১৫ ১৬:৫৮ মিঃ

সুন্দর ও অনবদ্য লেখনি।
দ্বীপ সরকার....


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026