শ্বেত কমল
- রুবিনা মজুমদার

তুমি আমার লজ্জায় রাঙ্গা গোলাপ
স্বপ্নের রঙধনু -
অধরে প্রেমের বেনু ।
তুমি মেঘের আড়ালে ঢাকা চাঁদমুখ
তুমি এই জীবনের স্বপ্ন সুখ ।

গোলাপ আর অধরে করে কানাকানি
ভ্রমরের মুখে তুমি কৃষ্ণকলি ।
কোকিলের কণ্ঠে তুমি সুরের বানী ,
দক্ষিণা মিহি সমীরণে ফুলের সুরভী ।
বুকে বেদনা নিয়ে প্রেম জড়িয়ে ---
জীবন চলার পথের ঠিকানা খুঁজে পাবো জানি ।

মনের ভিতর উড়ে বেড়ায়
অবুঝ কৈতর ---
স্বপ্ন বিলাসে কেটে যায়
গোধূলি প্রহর ---- ।
যদিও দিন - রাত্রি চলে যাবে সময়ের স্রোতে
একা আমি থাকবো বসে ----
তোমার অপেক্ষাতে ---- ।

কি নামে ডাকবো তোমায়
-- সূর্যমুখী নাকি চন্দ্রমুখী --- ?
মৌন বিষাদে তবু উলটে পড়ে স্বপ্ন বাটি ।
আমার নয়ন জলের সরোবরে
তুমি শ্বেত কমল ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026