১৫ই আগস্ট
- আবু জাফর বিশ্বাস
৭৫এর ১৫ই আগস্ট, সেই কালদিন,
আমরা ভুলতে পারবনা কোনদিন।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু,
হৃদয়খানি ছিল তাঁর অতল সিন্ধু।
এই বাংলায় ছিল কোটি কোটি ভক্ত,
তবুও হায়েনারা ঝরালো তাঁর রক্ত।
সেই ধানমন্ডি ৩২নাম্বার স্বপ্নের বাড়ী,
এক মুহুর্তেই বানালো ওরা মৃত্যুপুরী।
সেদিনও ভোরের পাখি গেয়েছিল গান,
মসজিদেও যথারীতি হয়েছিল আযান।
শিশু পুত্র “রাসেল” সবার নয়নের মনি,
তাকেও শুনতে দিলনা আজানের ধ্বনি।
নিরব নিথর পড়ে থাকলো সবার দেহ,
হাতধরে তোলার মতো থাকলো কেহ।
হতবাক হল দেশ, আকাশ, বাতাশ,
সৃষ্টি হল আর একটি নতুন ইতিহাস।
গোটা বাঙালির চোখে শুধুই ছিল কান্না,
সবার অন্তরে বয়ে ছিলো দুঃখের বন্যা।
আজো তাঁর জন্য কাঁদে বাঙালির হৃদয়,
চেয়ে আছে, হবেকি সেই নব-সূর্যদোয়?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।