ব্যবধান
- ফয়জুস সালেহীন

সাম্যের গান?
নাকি বিস্তর ব্যবধান?
কয়জনা ভুলে ভেদাভেদ?
অহমিকার লাগামে তাতে পড়ে ছেদ।
কে রাখে খবর কার হাড়ির?
কয়জনা তুলে দেয় মুখে অন্ন, অনাহারীর?
যদিও আজ হাড়িতে চেপেছে ভালো মন্দ
অন্যান্য আট দশটি দিনের চেয়ে,
ধনাঢ্যের রন্ধনশালা থেকে
মুখরোচক খাবারের সুগন্ধ আসে ধেয়ে।
সুগন্ধটা নীরবে প্রবেশ করে ওদের নাসিকা রন্ধ্রে।
আর ব্যবধানের হুলটা যেনো ওদের হৃৎপিন্ডে বিন্ধে।
চারিদিকে পটকার শব্দ বিকট।
ব্যবধানের ধ্বনিটা যেনো হয়ে উঠে প্রকট।
চারদিকে রংবেরংয়ের বাহারী আর জমকালো পোষাকে,
অপ্রাপ্তির জ্বালাটাকে যেনো দেয় উসকে।
বছর ঘুরে ফিরে আসে আবারো খুশীর ঈদ।
কোথাও খুঁজে পাইনাকো আসমানী তাগিদ।

১৮/০৭/২০১৫ খ্রীঃ


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৩-০৮-২০১৫ ১৬:৪৫ মিঃ

পাঠক কেমন লাগলো কবিতাখানি?


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026