কথা
- শেখ মাফিজুল ইসলাম
কথা নিয়ে কথা হয়
কথা নিয়ে সংশয়
কথা শুনে চেনা যায়
কতটুকু চিট।
গোলমেলে কথা-কলে,
মন যায় রসাতলে,
আগে পিছে ভাবি না তো
উঠি কতো ফিট।
কথা টানে, কথা ঠ্যালে,
কথা হয় চালাচালি,
কু-কথার বোলচালে
শুরু হয় গালাগালি,
উড়ে এসে বসে চিল
দিয়ে যায় গিঁট।
কাছে টানা, দূরে ঠেলা,
কথা নিয়ে অবহেলা;
কথা দিয়ে কথা কেনা
কথা দিয়ে জাল বোনা
কথা শুনে মনে হয়
মাথা ভরা ছিট।
কথা নিয়ে ছলাকলা
কথা পেয়ে কথা বলা,
কথা নিয়ে পথ চলা
কথার কথায় থাকে
কথা ভরা কীট।
হেসে-খেলে দিন চ’লে
কতো কথা মন ব'লে,
পাগলেও বলে কথা-
কথা শুনে ফিট।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।