সততার কারুকাজ
- রুবিনা মজুমদার
সততা আর অধ্যবসায় -----
একজন মানুষের স্বপ্ন সার্থক মুগ্ধতায় ।
নিবিড় একান্তে সততার কারুকাজ
স্নেহ জোছনায় শরতের নিষ্কলুষ চাঁদ ।
সোনালী রোদের কাঁটাতারে --
অপলক জলজ স্মৃতির স্থিরচিত্র নীলিমায় জড়িয়ে থাকে ।
জলজলে একজোড়া চোখ ---
ছায়াছন্ন আরশীতে পূর্ণিমায় নিষ্প্রভ ।
সততার পুষ্পে ভরা গোলাপের প্রান্তরে
বিবর্ণ গোলাপ সেতু গড়ে পলে পলে ।
তবু সততার ফোটে ফুল বাস্তবতার বিশাল চত্বরে
রোদের ছায়ায় প্রফুল্ল বাতাসের শিহরণে ।
দুঃস্বপ্নের তিমির ছেঁড়া বিবাগী পাতার অভিশাপি শকুন্তলা
সততার পাণ্ডুলিপি মায়াবী শব্দের একাকী পথচলা ।
স্বপ্নে - জাগরণে সততার শব্দের প্রাচীর সেলাই নিভুতে
জলের গভীরে ব্যাকুল জোছনা যায় হেঁটে হেঁটে ।
গোধূলির বাঁশিতে নষ্টালজিরার সুর
রঙ্গিন নুড়ি কুড়িয়ে ঝর্নার পাশে পাখি রাঙা প্রহর ।
অলিক কার্নিশে উড়ে সততার কাগজ
হৃদয়ের চত্বরে পা মেলে আপন বিবেকের মগজ ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।