চোখ
- শেখ মাফিজুল ইসলাম
চোখে চোখ পড়লে
জাগে যদি বিষ্ময়,
সেই চোখে ভাষা আছে
ভুল নয় নিশ্চয়।
চোখে জাগে সংশয়
চোখে জাগে স্বপ্ন
নির্জনে সেই চোখ
ব্যথাতুর মগ্ন।
ভঙা বুক ভাঙা মন
চোখে ভেসে উঠবেই
ভাবনার শত রং
চোখ দিয়ে ছুটবেই।
চোখ কাঁদে চোখ হাসে
চোখ গড়ে ইতিহাস;
ধরা পড়ে সেই চোখ
বিরহী সে কত মাস।
চোখ যদি দোর খোলে
চোখে চোখ পড়বে,
লজ্জায় দু’টি চোখ
স্বপ্ন তো গড়বে।
চোখ বুজে থাকলেই
দৃশ্য কী থামছে?
অন্তর চোখ তাকে
আরো কাছে টানছে।
জ্যোতি হারা কত চোখ
নিভে গ্যাছে আলো তার;
অসহায় সেই চোখ
মনে জ্বলে বহুবার।
স্বপ্নিল কত চোখে
রং ধনু আঁকা হয়
সেই চোখ স্মৃতিময়
আজীবন কথা কয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।