চুলোচুলি
- আবু জাফর বিশ্বাস
চুল নিয়ে হচ্ছে চুলোচুলি
মিছিল মিটিং অলিগলি
তার মধ্যে হয় গোলাগুলি
দেশের সম্পদ যাচ্ছে জ্বলি
জান ও মালের হচ্ছে বলি
নেতারা দেয় গালাগালি
আমজনতা দেখছে খালি
বিদেশিরা দিচ্ছে হাততালি
যত আন্দোলন শহরতলী
বাস-ট্রেনে সব ঠেলাঠেলি
দেশের কথা কী আর বলি
সামনে তাঁকায় পিছে চলি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।