দূষিত শহর
- আবু জাফর বিশ্বাস
এই শহরে জনম ধরে, কতো মানুষ জন,
একই ঘরে বসত করে, ভিন্ন তাদের মন।
কেউ যায় অফিসে, কেউ যায় আদালতে,
কেউ যায় ক্লাসে আর কেউবা মিছিলেতে।
কারণে অকারণে হরতাল আর বোমাবাজি,
সাধারন জনগণ, কোন কালেই নয় রাজি।
এই শহরে নেশার ঘোরে, যুবক ও যুবতী,
ফেন্সিড্রিল আর হিরোইন,খাচ্ছে দিবারাতি।
ইয়াবা হিরোইন গাজার, আশেক ঘরে ঘরে,
এমন করে টিনএইজাররা জীবন নষ্ট করে।
নেশার ঘোরে ঐশীরা করে, বাবা মা’কে খুন,
তেমনি করে ঘটে যাচ্ছে আরো কত অঘটন।
গাড়িঘোড়ার হর্ন আর ট্রাফিক বাজায় বাঁশি,
বাতাসে ভাসে কালধোয়া, ময়লা রাশিরাশি।
কখনো পানির অভাব, বিদ্যুৎ যায় ক্ষণেক্ষণে,
এই শহরে শান্তি নেই, সুখ নেই জনমনে !!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।