হাতির ঝিল
- আবু জাফর বিশ্বাস
মালয়েশিয়া নয় সিঙ্গাপুর নয়,নয় আমেরিকা,
এটা শুধু বাংলাদেশের রাজধানী শহর ঢাকা।
রুপেগুনে সৌন্দর্যে ভরা মোদের হাতির ঝিল,
প্রকৃতির সাজে সেজেছ তুমি ছন্দের অন্তমিল।
হাতির ঝিলে সবাই মিলে বেড়াতে লাগে বেশ,
উচ্ছাস আর প্রানবন্ত করে, মনোরম পরিবেশ।
গোটা শহর জুড়ে ফ্লাইওভারে এ যেন স্বর্গরাজ্য,
নিপুন হাতে গড়েছে তোমায় আশ্চর্য কারুকার্য।
হাতির ঝিলে, ঝিলের জলে, কতো হংস-পাখি,
গোধূলী লগ্নে একাগ্র মগ্নে,অপলকে চেয়ে থাকি।
সন্ধ্যাকালে ঝিলের জলে কত আলোর প্রতিবিম্ব,
হারিয়ে যায় স্মৃতির সীমানায়, হয়ে যায় হতভম্ব।
রাত্রি বেলায় রঙিন আলোয় আনন্দ অনাবিল,
ডিজিটাল দেশে স্বপ্নেরবেশে তুমি হাতির ঝিল।
আমাদের ঢাকা স্বপ্নে দেখা আরো কতো কাজ,
দিনে দিনে হচ্ছে পুরন, দেখিতে পারছি আজ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।