নিষিদ্ধ ব্যাকুলতা
- শেখ মাফিজুল ইসলাম

একটি কুকুর হাঁটছে পথে
একটি গাধা হাঁটছে পথে
এক পাল শুকোর হাঁটছে পথে,
নানা অভিমতে
হাঁটছে কতগুলো মানুষ;
দিন কাটছে, রাতও কাটছে।

পাশাপাশি হাঁটছে-
বিবেকের তাড়না
সংগুপ্ত কামনা
নির্লিপ্ত যাতনা
অব্যক্ত বেদনা;

এর স্বভাব,ওর স্বভাব, তার স্বভাব
বদলে নিচ্ছে ইচ্ছা মতো;
কে-বা দেখছে? কার হৃদয়ে কতটুকু ক্ষত!
এর মাঝে
হাওয়ায় ওড়ে পঞ্জিকার পাতা
হাওয়ায় ওড়ে নিষিদ্ধ ব্যাকুলতা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026