আহত পূর্ণিমা
- রুবিনা মজুমদার

বেদনা ভরা দুঃখের চিঠিতে কালো ধোঁয়া উড়ে ,
চোখ কাঁপে মিটি - মিটি ভোরের আকাশে ।
শোকাচ্ছন্ন পৃথিবীর প্রাণের স্পন্দনে -
উপবাসী প্রখর চৈতন্য ঝলসানো অরণ্য সমুদ্রের সামনে ।

লোভের প্রাসাদ পরিপূর্ণ হিংস্র সর্বনাশের দুর্বিপাকে ,
মানবাধিকার হয় ক্ষুণ্ণ বিরূপ লাঞ্ছনার হাতছানির ডাকে ।
মৃত্যুর কালো ছায়ার নিষ্ঠুর চোখ ----
ক্ষুদ্র প্রাণের বৃথা রোদনের আত্মসমর্পণের বিষাক্ত এ মর্ত্যলোক ।

ক্ষুধা নিবারণে অন্ন , বস্র আহরণে জীবন যুদ্ধের সোনালী রোদ্দুরে
আসেনি উত্তাপ মিলেছে মৃত্যুর স্যতস্যতে ভিজে ঘরে ।
পৃথিবীর বুকে লাঞ্ছিত পদধ্বনি আর দেহে পদাঘাত ,
কান্নার চিৎকারে মেলেনা সহানুভূতি বড়ই শক্ত মনের ইমারত ।

দরিদ্র জীবনের দাসত্বের কলঙ্ক ঘুচবে কবে ---- ?
পৃথিবীর ঘর্ষণে ঘর্ষণে নিরপরাধ শব্দহীন দ্বিধান্বিত বুকে ।

অসহায় গরীব দুঃখী মানুষের দুর্ভাগ্য বারোমাস ,
রক্তের কালি দিয়ে জীবন ইতিহাস লিখে ফেলে দীর্ঘশ্বাস ।
মানুষের চোখে ফুটে উঠে পঞ্জিভুত ফুটন্ত লাভা -
বিদ্বেষের নির্বোধ হাসি আগ্নেয় পাহাড় আর আহত পূর্ণিমা ।

মৃত্যুর মিছিলে জীবন ভেসে যায় মৃত্যুর জোয়ারে
হাজার জনস্রোতে , অন্যায়ের প্রতিবাদে ।
আশার আলো আসেনা সূর্যোদয়ের ভোরে ।

বিস্তিন্ন প্রান্তরে কচি কচি প্রাণের আর্তনাদ ,
আন্দোলিত ঘাসে মৃত্যু শেষে শুধু অন্যায়ের প্রতিবাদ ।
পৃথিবীর নন্দনে ঝরে পড়ে জীবনের স্পন্দন ,
সূর্যের করোত্তাপে জাগে না বিবেক পৃথিবীর কাননে ।

স্বপ্ন চুড়ায় নামে জীবনের ধস -----
রক্তের স্রোতে আঁকা হলো শুধু জীবনের প্রচ্ছদপট ।
হাওয়ায় হাওয়ায় উড়িছে কেবল কান্নার ধ্বনি
হিমালয়য়ের বুক চিঁরে হলদে পতাকা উড়িয়ে রোধ আসে না বিবেক অবধি ।

শ্যামল মাটির বুকে বৈশাখী ঝড়ে এলোমেলো কাশবন --
বিলাসের চাদরে মানবতা পুড়িয়ে দিগন্তে দিগন্তে অবহেলার আবরণ ।
ক্ষুধার্ত বাতাসে ভেসে বেড়ায় নিঃশব্দ সহিষ্ণুতা -
লুণ্ঠিত মানবতা বোধ আর বিকৃত ধবনির বীভৎস অজ্ঞতা ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026