মরুর নীলাচল
- রুবিনা মজুমদার
আমি মরুর নীলাচলে রাত জাগা এক বিনিদ্র পাখী -
আলো - আধারিতে হারিয়েছি সময়ের পথ -- অশ্রু ভেজা স্বপ্নতে ।
শুন্য নীল আকাশের ঘুম পরীরা ডানা মেলে উড়ে , সাদা - কালো - ধূসর মেঘমাল্লার সাথে -
মিলে - মিশে আপন সত্ত্বাতে ।
সোডিয়াম লাইটের হলুদাভ আলোতে প্রতিক্ষার প্রহর শেষে ক্লান্ত দুটি চোখ ---
ঝড়ের রাতে এক বুক জল অশান্ত নদীতে ।
সারাদিন মান শেষে সব পাখী ক্লান্ত হয়ে ফিরে তার আপন নীড়ে ।
সঙ্গীরা চলেছে নবান্নের উৎসবে । আর আমি একা বন্ধি শঙ্খনীল কারাগারে ।
জানিনা কার বিবেকের আদালতে আজ আমি অপরাধী ??
জোছনা হারা ভাঙা চাঁদে ---
আকাশের পৃষ্ঠা দেশে বৃষ্টি কাঁদে ।
তবু ভুল পত্রে কেবলই কালো ধোঁয়া উড়ে --- অপূর্ণতায় রঙের প্রতিচ্ছবি ।
বিবর্ণ ঘাসের বুকে ঝরে দীর্ঘশ্বাস ----
চান্নি পসর রাতে আকাশের বুকে জোছনা ঝরে ----
আমার স্বপ্নের জোছনা কাঁদে কাজলা দিঘীর ঘাটে ----
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।