শিশু (সিরিয়ার শিশু আয়নান স্মরণে)
- শেখ মাফিজুল ইসলাম
শিশু কোলে তুললেই শিশু বনে যাও;
বোলচালে হাব-ভাবে হয়ে যাও শিশু।
মন ভোলানোর কত-না কৌশল-
ঘোড়া হ'তে হয়, হাতি হ'তে হয়
বাঘ হ'তে হয়, বানর হ'তে হয়।
পোষাকের কত-না বাহার
রকম-ফেরে কত-না আহার
হাস্য-কৌতুকে কত রূপ ধ'রে
নির্ভয় অপত্য-স্নেহ
কেবলই শাসন ক'রে।
তেমনি এক শিশু আয়নান
মুখ থুবড়ে পড়েছিল সাগরের তীরে;
সে দৃশ্য দেখে ব্যথা জাগে অন্তরে
লক্ষ-কোটি জনতার চোখে অশ্রু ঝরে।
উত্তাল ঢেউ এসে ক'রে আর্তনাদ;
ভেসে যায় মানবতার অভিশম্পাত।
মানুষকে ঘর ছাড়া ক'রছে মানুষ
মানুষকে দল-ছুট ক'রছে মানুষ,
মানুষের চিৎকারে ব্যাকুল মানুষ,
মানুষের পাশে এসে দাঁড়ায় মানুষ।
আয়নান খুলে দিল চোখের পাতা
মানুষের জন্যেই আছে মানবতা।
মানুষ নিষ্ঠুর নয় আশা জেগে আছে,
মাথা নতো ক'রে না তো বেদনার কাছে।
রুদ্ধ যে দ্বার ছিল, ইউরোপ খুলে দিলো,
গড়ল সে ইতিহাস; মানুষের জন্যে
ব'য়ে গ্যাল সু-বাতাস।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।