ঝরা ফুলের নীরবতা
- রুবিনা মজুমদার
বসন্তের আলিঙ্গনে তোমার বাগানে ফুটে অসংখ্য ফুল ,
আমার বাগানে চৈত্র মাসেও ভাসে নদীর দু'কুল ।
তোমার বাগানে সুর ও ছন্দের গানের আবেগ -
আমার বিষন্ন আকাশ জুড়ে শুধুই অভিমানী কালো মেঘ ।
তোমার আকাশ ছোঁয়া জলবায়ু আর সরোবরে ফোটে পদ্ম -
আমার আকাশে ভোরের শিশিরেও খর রোদ্র ।
তোমার সুখ ছোঁয়া রূপসী রাতে বাজে পিয়ানোর সুর
আমার স্বর্নালী ভোরেও বিরহী ব্যাথা বিষাদ বিঁধুর ।
তোমার আকাশ পরিপূর্ণ লক্ষ তারার ধ্যানে -
আমার আকাশের বিমর্ষ মেঘ তন্দ্রাহত হয়ে কাঁদে নির্জনে ।
তোমার আকাশে লক্ষ তারারা ঝিলমিল - ঝিলমিল করে -
আমার আকাশে কালবৈশাখীর ঝড় উঠে মনের অগোচরে ।
আমার আকাশটা আজ অমাবস্যার আঁধার রাত -
তোমার আকাশ সোনা রোদ মাখা সোনালী সুপ্রভাত ।
আমার আকাশে শ্রাবণের বৃষ্টি ঝরে শুন্য নীরবতায় -
তোমার আকাশে হাজার তারার ফুল ফোটে সুখের বিলাসিতায় ।
পোড়া চোখে ভাসে নোনাজল স্বপ্ন বোনে স্মৃতির খড়ে
কোমল জোছনা কাঁদে অভিরাম শ্রাবণের কলরবে ।
অবিশ্বাসের আকাশ জুড়ে স্বপ্নের দালান কোঠা -
গাঙ্গচিলের রুক্ষ স্বরে স্বপ্ন ঝরে সমুদ্র নীলের নিমগ্নতায় ।
স্নেহহীন , স্বপ্নহীন মেঘের নিঃশ্বাসে ব্যর্থ বালুচরে ---
বিস্মিত অনলে বিরহী মলিন চোখ বিষণ্ণ প্রান্তরে ,
আলো - আঁধারী ঝলমল আলোর ঝলকানিতে
জীবন হয়না ছন্দময় কারো অনুরাগে ---।
রিক্ত মনের ক্ষুদ্র প্রানে আলো নিভে আসে
আমার আকাশ টা আজ বিষাদের মেঘে গেছে ঢেকে ।
আমার স্বপ্নের সুরভী ভুলে ----
তুমি নতুন স্বপ্নের প্রাসাধ গড়ো নতুন জীবনের হাত টি ধরে -
শুধু লতার মতো ছড়িয়ে আছে স্মৃতি গুলো সময়ের কাছে হার মেনে ।
সুখের স্বপ্ন গুলো আজ রূপকথা --
চাঁদের বুকে শুধুই ঝরা ফুলের নীরবতা ।
বাসন্তী হাওয়ার বুক চিরে তবু স্মৃতি ফিরে বার বার --
গোধূলি বেলায় বিবর্ণ ঘাস শুধুই নির্বিকার --- ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।