নিখোঁজ সংবাদ
- শেখ মাফিজুল ইসলাম

নিজেদের ইচ্ছায় বাড়ি ছেড়েছে দু'জন
আবেগী নৌকায় ভেসে গ্যাছে দু'জন;
ভুলে গ্যাছে সমাজ, ভুলে গ্যাছে স্বজন।

ঘর ছেড়েই বুঝল, কোথাও নেই ঘর,
স্বজন ছেড়েই বুঝল, কোথাও নেই স্বজন;
বৃষ্টির তাড়া খেয়েছে ওরা
ঝড়ের তাড়া খেয়েছে ওরা, অবশেষে
দু'জনেই হলো সয়ম্বরা।

ফেরারী আসামীর মতো দিগ্বিদিক
ছুটল কেবল ছুটল;
পথের ক্লান্তি, প্রেমের উত্তাপ
হোটেল কক্ষে জুটল।

রটে গ্যাল সংবাদ ইথারে ইথারে
রটে গ্যাল সংবাদ মোবাইল-বেতারে,
নিখোঁজ সংবাদ ছাপা হ'লো পেপারে।

থানা ছুটল, স্বজন ছুটল, বন্ধু ছুটল
আবেগ হ'লো বাস্তব, প্রেম দুরন্ত ভয়,
জমানো টাকা নিঃশেষ
বেড়ে গ্যাল সংশয়;
রটে গ্যাল সংবাদ, বিষ পান করেছে ওরা।

ওদের প্রেম প্রাপ্য ছিল না,
ওদের বিষ প্রাপ্য ছিল, তাই
বিষ পান ক'রে মরে গ্যাল দু'জনায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026