একটুকু ছোঁয়া
- Khokon Reza (খোকন রেজা)

তোমার হাতটা একটু দেবে?
ভয় পেও না পরাবো না অঙ্গুরি।
তাও দেবে না? মেহেদীতে রাঙ্গাবো না
দেবে তোমার হাত?
অধরোষ্ঠ দিয়ে স্পর্শের স্পর্ধা আমার নেই
তবুও তোমার এত ভয়?
তোমার হাতের স্পর্শটুকু নিয়ে
তোমার স্পর্শের উত্তাপটুকুতেই
সারাটা জীবন যদি আমার
হৃদপিন্ডের স্পন্দনগুলো ধন্য ধন্য বলে
জীবনাবধি সচল রয়?
দেবে তোমার হাতখানা?
বলেছিতো, মেহেদী দিয়ে আঁকবোনা আলপনা!
দিব্যি করে বলছি পরাবোনা কাঁকন আর অঙ্গুরি গহনা
ভিক্ষালব্ধ একটুকু ছোঁয়া ভিখারিরে করো করুণা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026