জানালায় মুখোমুখি
- Khokon Reza (খোকন রেজা)
তোমাকে দুলতে দেখে সঙ্গীতের মূর্ছনায়
এক অপদার্থ চোখ রাখে তোমার পর্দা সরা জানালায়
বুঝতেও পারেনা সে কি গান তোমাকে এতটা দোলায়
তবুও তোমার দোল দর্শনাকাঙ্খায় দাড়িয়ে থাকে ঠায়
মুখোমুখি তোমার জানালার অদূরে সব কাজ ফেলে
গর্দভটা নিয়ত দাড়ায়, শুধুই তোমার প্রতিক্ষায়
কখনো কি ভেবেছো তার কথা সন্তর্পণে ও বিশ্বস্ততায়?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।