শুভ জন্মদিন
- Khokon Reza (খোকন রেজা)
শুভ কামনা নিরন্তর
তোমার জন্মদিনে
অনাগত আগামী হোক
নন্দি সঞ্জীবনে।
জন্মদিনে ঐকান্তিক
শুভেচ্ছা অফুরান
নৃত্যগীতি ছন্দে ভরুক
জীবন অনির্বাণ।
জন্মদিনের দিনটি তোমার
আনন্দ-উচ্ছাসে
কাটুক সজন সাথীর সাথে
উৎসবে উল্লাসে।
এ আনন্দ-প্রবাহ চলুক
প্রতিটি আগামী দিনে
প্রাণোচ্ছাসের অনুপ্রাসে
ধ্বনিত জয়গানে।
তোমার মায়ায় তোমার ছায়ায়
রেখো মোদের ঘিরে
আলোর বন্যা নামুক ধরায়
তোমার প্রভাকরে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।