তুমি বললে
- শেখ মাফিজুল ইসলাম

তুমি বললে- রিক্ত
আমি বললাম- সিক্ত

তুমি বললে- ধুত্-তরি ছাই
আমি বললাম- বেশ মজা পাই

তুমি বললে- হার্টের ব্যামো
আমি বললাম- বাচাল, থামো

তুমি বললে- দুঃখ ভারী
আমি বললাম- বইতে পারি

তুমি বললে- ভেবে দেখি
আমি বললাম-
সময় দিলাম,
ভাবনাটাকেই সঙ্গে নিলাম।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026