উপহার
- Khokon Reza (খোকন রেজা)

দিবেই যদি উপহার আমাকে
একরাশ নিঃশব্দ আর নীরবতা!
কেন তবে ঘন্টার পর ঘন্টা আমার ঘরটা
বকবকানি আর খিলখিলানিতে মাতায়ে তুলতে আত্মা?

তুমিতো ভেবেছো চোখের পানির আছে যতটা ফোঁটা
উপহার হিসেবে অনেকই সস্তা তাই সেটা দিলে বস্তা বস্তা
এটা জানোনা সজনীগো তুমি সেটাও যে অনেক দামী
সাগর ঢেউয়েই দুলেছো শুধু দেখোনি অশ্রুর ঊর্মি।

অশ্রুবারি ধরণীতে নাকি সবচেয়ে মুল্যবান
কেউ জানেনা মুল্য যে তার যার কাঁদেনি প্রাণ
যার চোখ কাঁদে কারোর জন্য ভালোবেসে সে হয়েছে ধন্য
তাইতো তোমার উপহার পেয়ে হলাম গরীয়ান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026