শরৎরাণী আসে
- শেখ মাফিজুল ইসলাম

নীলাম্বরী শাড়ি প'রে শরৎরাণী আসে
শিশির ভেজা সবুজ ঘাসে হাঁটতে ভালবাসে
আলতা-রাঙা নূপুর পায়ে যে-দিকে সে যায়
হিমেল হাওয়া পরশ বুলায় রাঙা দু'টি পায়

ফিনকি দেয়া রোদের ঝিলিক
অঙ্গে তোলে ঢেউ
উতল হাওয়ায় আঁচল ভাসে
জানবে নাতো কেউ

কাশবনে সে খ্যালে যখন
নূপুর বাজে পায়
শাপলা-শালুক তুলতে একা
নদীর ঘাটে যায়

মরাল জলে কাটছে সাঁতার
গঙ্গা ফড়িং নাচে
জল টলমল পদ্মপাতায়
হাজার মুক্ত ভাসে

নিথর জলে চোখ রাখে সে
আলোয় ভ'রে মুখ
তার চেহারা ক্যামন যেন
দেখতে সে উন্মুখ
ঢেউ খেলানো সবুজ ধানে
খুঁজে পায় সে সুখ

ভোরের হাওয়া মুখর ক'রে
ঢাকের বাদ্যি বাজে
শিউলী ফুলের মালা গেঁথে
একা একাই সাজে

মাঠ ভেসে যায় হলুদ রোদে
নাও ভেসে যায় জলে
আগমনীর সুরটি শুনে
হৃদয়টি তার দোলে

লাল আবিরে সন্ধ্যা নামে
শরৎরাণী ভাবে
ধূপছায়া যে নামছে মাঠে
ফিরেই যেতে হবে।
তাং ১৮।১০।১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026