প্রত্যাশা
- Khokon Reza (খোকন রেজা)

তোমার নিঃশ্বাসের উত্তাপে
দগ্ধ হয়ে আমি
ভিসুভিয়াসের জ্বালামুখে
বহুক্ষণ ধরে বসেছিলাম
হিমশীতল হিমবাহের প্রত্যাশায়।

তোমার স্পর্শের স্ফুটনাঙ্কে
তৃষার্ত হয়ে আমি
সুদীর্ঘ পথ পাড়ি দিয়েছিলাম
এতনা ও স্ট্রমবোলির তপ্ততরল লাভা পানে
তৃষ্ণা নিবারনের প্রত্যাশায়।

তোমার স্তব্ধতার চিৎকারে
শূন্যে ডানা মেলে আমি
বজ্রধ্বনির দেশে ভেসে ভেসে
কান পেতে অপেক্ষায় ছিলাম
কিছুটা নীরবতার প্রত্যাশায়।

তোমার নিঃশ্বাস, স্পর্শ আর
স্তব্ধতাকে এখনো আমি
আকণ্ঠ পান করে চলেছি
ইহলৌকিক সুপেয় সুরা ভেবে
জীবন জয়ের প্রত্যাশায়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026