খুঁজে পাবে
- শেখ মাফিজুল ইসলাম
ঝড় খুঁজছো কোথায়?
বুকে কান পেতে শোন
খুঁজে পাবে।
অশ্রু খুঁজছো কোথায়?
ব্যাথাতুর চোখের দিকে তাকাও
খুঁজে পাবে।
কষ্ট খুঁজছো কোথায়?
কান্নার ইতিহাস খুঁজে দ্যাখ
টের পাবে।
প্রেম খুঁজছো কোথায়?
বিরহীর চোখে চোখ রাখো
খুঁজে পাবে।
তাং ২২।১০।১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।