আসে যদি খেয়ালে
- শেখ মাফিজুল ইসলাম

আসে যদি
খেয়ালে-
সাইন বোর্ড
দেয়ালে
শব্দেরা
কথা কয়;

কত রং
আহারে!
ডিজাইন
বাহারে
দেয়াল তো
নির্ভয়।

চোখ সে তো
টানবে
শব্দের কারসাজি
লোক সে তো
জানবে।

জুতো-জামা
টি-শার্ট,
ফ্যাশানের
কারুকাজ,
পুতুলের রমণী
নেই তার
কোন লাজ।

কোথা কোন
দপ্তর
যোগাযোগ
সত্বর,
তীর মারা চিহ্নে
লেখা আছে
ঘর-দোর।

আঁকা বাঁকা
পথ আছে
তীর মারা
রাস্তা,
লেখা আছে পণ্যে
কোথা বেশি
সস্তা।

পাচারের
ছবি আছে
জেল খানা দৃশ্য,
ফাটকা বাজির দলে
কে হয়েছে নিঃস্ব।

হোটেলের
নাম আছে
খাবারের লিস্টি,
পণ্যের নাম আছে
কোথা তার সৃষ্টি।

সংকেত বিপদের
সেক্সি পোস্টার,
কোচিং-এর দৃশ্যে
পড়াচ্ছে মাস্টার।
ছাড় আছে
মূল্যের
ছবি আছে
পণ্যের,
যোগাযোগ
নাম্বার।

পোস্টারে
পোস্টারে
তুমি আমি
থাকলে,
ছুটে যায়
তক্ষণি
নাম ধরে
ডাকলে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026