কবি ও পাঠক
- শেখ মাফিজুল ইসলাম
কবি : গল্পের গরু গাছে তুলতেই
কলমের নিব নষ্ট;
পাটক: আহা!
ভীষণ পেয়েছি কষ্ট।
কবি: আস্থা রাখুন,
নতুন কলম কিনব;
বাস্তবতার দৃষ্টি দিয়ে
গল্পের গরু চিনব।
পাঠক: তাহলে তো বেশ হয়,
গল্পের গরু মাঠে নামবে
চাষ হ'বে নিশ্চয়।
কবি: ঠিক ধরেছেন ঠিক,
গল্পের গরু ছুটছে কেবল
ছুটছে দিগ্বিদিক।
তাং ৩১।১০।১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।