তোমার হাতের স্পর্শ
- মোঃ মাহিন সরকার - অভিমানী তাসনিম

তোমার হাতের স্পর্শ
আজও আমার হাতে লেগে আছে। তাই
হৃদয়ের ক্যানভাসে রং তুলি এঁকে যায়
ছোপ ছোপ রক্তলাল গোলাপ!
তোমার ঠোঁটের স্পর্শ
আজও ঠোঁটে লেগে আছে। তাই
নীরবতা ভেঙ্গে নীরব কন্ঠে ধ্বনিত হয়
ভালবাসার গহীন আর্তনাদ!
ভুলে যাওয়ার ক্রান্তি লগ্নে
এক পশলা বৃষ্টি
নীলপদ্মীনি, অন্তহীন আকাশ তাই
জানিয়ে গেলো, ভুলোনা!
আবার মনে পড়লো তোমায়,
চোখে চোখ, হাতে হাত রেখে দাঁড়িয়ে থাকা,
আর বিশাল নীরবতা!
মনে পড়লো, স্বপ্নে তোমাকে দেখবো ভেবে
যখন তখন ঘুমিয়ে পড়া!
হে প্রিয়! আজও তাই বিস্তীর্ণ বিবর্ণ স্মৃতিতে
তোমারই আসা-যাওয়া,
তোমার অবয়ব চোখে ভেসে উঠে তাই,
আবারো সুখ স্বপ্নের তরে আমার
এলোমেলো শত কবিতা লিখে যাওয়া!
বিবর্ণ স্মৃতি,,,,


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026