পরাজিত কবি
- মোঃ মাহিন সরকার - অভিমানী তুমিআমার জীবনের শেষ থেকে শুরু শুধুই তুমি, জীবনটা যদি হতো কোনো এক প্রেমের কবিতা, তবে আমি ছন্দ হতাম সেই কবিতার । শুধু ছন্দ নয়,কবিতার চরন,শব্দ,গোটা কবিতাই, তখন আমিই হতাম তোমার সব কিছু। আমার জীবনটা হয়নি প্রেমের কবিতা আর তুমিও হয়নি শেষ পর্যন্ত আমার জীবনের কবি, তাই ছন্দ আর কবির সম্পর্ক হয়নি, হয়েছে শুধুই বিচ্ছেদ…। তুমি জীবন সংগ্রামে পরাজিত কবি আর আমি তোমার ছন্দ যুদ্ধে আহত শরণার্থী । তুমি হতে চেয়ে ছিলে ছন্দের কবি, আর লিখতে চেয়ে ছিল শুধুই ছন্দের কবিতা, আমার জন্য তুমি পারবে কি সেই কবিতা আর লিখতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।