ওরে চতুর মশা
- শেখ মাফিজুল ইসলাম

ওরে নাদান মশা
হুঁশ নেই তোর মোটে,
গরীব-দুখীর রক্ত খেলে
রোগ জীবাণু জোটে।

ওরে কানা মশা
এসি রুমে যা
তুলতুলে মেম
সাহেব পাবি
রক্ত চুষে খা।

খাওয়ার মজা পাবি
সুগার-মাখা রক্ত খেয়ে
স্বর্গে চলে যাবি।

ওরে বেকুফ মশা
বস্তি পাড়ায় যাবি?
রক্ত খুঁজে পাবি নাতো
চড়-থাপ্পড় খাবি।

ওরে চতুর মশা
সব মহলে আছে জানি
তোর তো ওঠা-বসা;

রক্ত বদল করতে পারিস?
আমার রক্ত নে
পশুর গায়ে শক্তি বেশি
ওদের রক্ত দে।
তাং ০২।১১।১৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026