তুমি নূরনবী ইসলামের রবি
- আবু জাফর বিশ্বাস
তুমি নূরনবী ইসলামের রবি
আল্লাহর প্রিয় তুমি, সর্বগুনবান,
তোমারই গৌরবে মুগ্ধ পরান।
আরব দেশেতে কোরাইশ বংশেতে
পবিত্র মক্কাভুমি তব জন্মস্থান,
তোমারই গৌরবে মুগ্ধ পরান।
মা আমেনার কোলে ইসলাম দোলে
বিবি হালিমার দুগ্ধ করেছিলে পান
তোমারই গৌরবে মুগ্ধ পরান।
মক্কা নগরে ইসলাম প্রচারে
কত কষ্ট পেয়েছিলে কত অপমান,
তোমারই গৌরবে মুগ্ধ পরান।
তুমি নূরনবী ইসলামের রবি
আল্লাহর প্রিয় তুমি, সর্বগুনবান,
তোমারই গৌরবে মুগ্ধ পরান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।