শিশুরাই জাতির ভবিষ্যৎ
- আবু জাফর বিশ্বাস
আজকের শিশুরাই হবে জাতির ভবিষ্যৎ,
তাদের জীবন গড়ার করতে হবে নিশ্চিত।
শিশুদেরর প্রতি থাকে যেন স্নেহ ভালবাসা,
ওরাই আমাদের স্বপ্ন, পুরাবে মনের আশা।
যদি কারো ঘরে আসে, সবই কন্যা সন্তান,
আমরা যেন তার প্রতি আরো হই যত্নবান।
কন্যা সন্তান বড় হলে করবেন ভাল পাত্রস্থ,
রাসুল বলেন পরকালে পাবেন তবে বেহেস্ত।
শিশুশ্রম, যে কোনো ক্রমে, করতে হবে বন্ধ,
এ ব্যাপারে কারো তরে, থাকবেনা দ্বিধা দন্দ্ব।
কন্যাবলে কোনোকালে যেন পায়না অবহেলা,
তার আশির্বাদ লাগতে পারে ঐ নিদেন বেলা।
আজকের শিশু আগামি দিনে কেউবা হবে মা,
শিক্ষা-দীক্ষায় জ্ঞানে-গুনে ছুঁইবে আকাশ সীমা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।