বাঁচাও সুন্দরবন
- আবু জাফর বিশ্বাস

আমাদের সুন্দরবন,
এযে সাত রাজার ধন।
সুন্দরবন বাংলার গর্ব, প্রকৃতির বিশাল অবদান,
এই প্রাকৃতিক বনভূমি শুধু আল্লাহরই দান।

সুন্দরবন যেন সোনার খনি,
বাঘ সিংহ কতো যে হরিণি।
আছে গেওয়া কেওড়া গোলপাতা গজারি সুন্দরি,
নদী-নালা পশু-পাখি যা বিশ্বের কাছে গর্ব করি।

এযে মোদের অমূল্য সম্পদ,
তবে কেন এই ধ্বংসের ফাদ?
রামপাল বিদ্যুৎ কেন্দ্র যদি হয় আত্মঘাতী প্রকল্প,
তবে খুজতে হবে এই অদূরদর্শী সিদ্ধান্তের বিকল্প।

বিদ্যুৎ কেন্দ্র আমরা চাই,
সুন্দরবন ধ্বংস করে নয়।
চাইনা আমাদের এই ঐতিহ্য হোক ক্ষতিগ্রস্ত,
আর সুন্দরবনের বনভূমির পরিবেশ হোক বিনষ্ট।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026