....হাসি....
- মোঃ মাহিন সরকার - অভিমানী তুমি
তোমার হাসি অজস্র মেঘের শুভ্রতা নিয়ে ছুঁয়ে যায় আমার হৃদয়, ছুঁয়ে যায় আমার স্বপ্নগুলো, ছুঁয়ে যায় আমার অনুভূতি গুলোকে, সেদিন তুমি হেসে ছিলে, হাসির আচঁলে বেঁধে ছিলে মোরে, খুব নীরবে
তোমার একটি হাসির কাছে বাঁধা পড়েছিলাম,
সকালের সোনালী রোদ, অধরে মেখে তুমি যেদিন প্রথম হেসে ছিলে সেদিনই প্রথম হেসে ছিলো আমার পৃথিবী,, বিশ্বাস করো তোমার অপরূপ হাসিতে হারিয়ে গেছে আমার অজস্র রাতের জোছনা দেখার স্মৃতি, নড়েচড়ে গেছে এ মনের সব রক্ষণশীল অনুভূতি।
সেদিনই প্রথম জেনেছি আমি, ভালোবাসা বলে এক শব্দ আছে এই পৃথিবীতে ।
,
,
,
,
,
,,,,মাহিন,,,,,
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।