প্রগতিতে নারী
- আবু জাফর বিশ্বাস

নারী প্রগতি নারীর অগ্রগতি,নারী পাবে সন্মান,
আমাদের জ্ঞানের দ্বীপ শিখা জ্বলবেই অনির্বান।
আমরাই বাংলা মায়ের আদর্শ, আমরাই সাহসী,
নারী হবে বাংলার অনণ্যা, নারীই হবে গরিয়সী।

নারী নির্যাতন নিপিড়নের বিরুদ্ধে হব সোচ্চার,
করিব প্রতিবাদ যেন না হয় অন্যায় অত্যাচার।
যতো সংঘাত কালহাত ভেঙ্গেচুরে হবে খানখান,
লিখবো মানুষের মাঝে যতো উঁচু নিচু ব্যবধান।

নারীর অধিকার বুঝবে শহর থেকে গ্রামবাসী,
আমরা পড়বো ও জানবো নারী যতো মহীয়সী।
আমরাই নারীর চলার শক্তি নারী প্রগতির মসি,
আমাদের চলার পথ হবে অপরিসীম, দূরদর্শি।

আমরা চাইবো ন্যায্য বিচার পায় যেন ফেলানী,
এই বাংলাকে সহ্য করতে না হয়, কোন গ্লানী।
কোনো ঐশীর হাতে না হয় যেন কেউ বলিদান,
কোনো মানুষ, সমাজ ও দেশ না হয়, অপমান।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026