“ত্যাগ”
- আবু জাফর বিশ্বাস
হিংসা বিদ্বেষ ভুলে, নাও গুরু জনের দীক্ষা,
ত্যাগ আর বিলিয়ে দেওয়া কূরবানির শিক্ষা।
আগে মনের পশুত্বকে করতে হবে কূরবানি,
ঈমানের রশ্মিতে জ্বলবে তোমার হৃদয়খানি।
অনেক যত্নে ছবিটা যেমন বাঁধা আছে ফ্রেমে,
জীবন নামের রেলগাড়িটা থাকবেনা তো থেমে।
সিগন্যাল পেলে সব ফেলে, ছাড়তে হবে ষ্টেশন,
জীবন গাড়ির দেহ ঘড়ি, বন্ধ হতে যতক্ষণ।
পাপ ছেড়ে পূন্যি ধর, গড়োনা পাপের পাহাড়,
জীবনের রাস্তা কমিতেছে হিসাব করো তাহার।
কেবা আপন কেবা পর, ভবে কেহ কারো নয়,
মায়ার বাঁধন ছাড়তে হবে, রাখবে দিলে ভয়।
এই দুনিয়ায় যত সত্য আছে, সত্য চিরন্তন,
সবার চেয়ে বড় সত্য, করতে হবে মৃত্যুবরন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।