ইচ্ছে করে
- মোঃ মাহিন সরকার - অভিমানী তুমিইচ্ছে করে রোঁদ হয়ে যাই, তোমার ভেজা চুল শুকাতে। কিংবা ঝরি বৃষ্টি হয়ে, তোমার চোখের জল লুকাতে। ইচ্ছে করে রংধনু হয়ে যাই, তোমার মনটা রাঙাতে। কিংবা উড়ি গাংচিল হয়ে, তোমায় একটু হাসাতে। ইচ্ছে করে স্বপ্ন হয়ে যাই, তোমার দুচোখের, কিংবা হই এক টুকরো মেঘ, তোমার মনের আকাশের। ইচ্ছে করে, রং তুলি হয়ে যাই, তোমার ছবি আঁকতে। কিংবা গড়ি প্রেমের তাজমহল, তোমার হৃদয়ে থাকতে। ইচ্ছে করে পৃথীবির সব সুখ এনে দেই, তোমার হাতে, কিংবা, একফোঁটা শিশির এনে ছোঁয়াই, তোমার পায়েতে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।