শেষ চিঠি
- মোঃ মাহিন সরকার - অভিমানী তুমি
প্রিয়তমা, আজ অনেক দিন পর লিখছি তোমায় নিয়ে।হয়তো এটিই তোমার কাছে লেখা আমার শেষ চিঠি। চোখের অশ্রুগুলোর কাছে দিন দিন ঋণী হয়ে যাচ্ছি। তোমার সাথে কাটানো মুহুর্ত গুলো মনে হলেই চোখের পাতাগুলো ভিজে উঠে। কষ্টের মাত্রাগুলো থার্মোমিটারের পারদের মত বেড়ে উঠে। তাই ভেবেছি আর তোমায় মনে করব না। না আর মনে করা যাবে না।তোমার মিষ্টি তৃপ্তিমাখা মুখ খানা।তুমি ভালো আছো তো..? জানো আমি তোমায় ছাড়া একা খুব ভাল আছি।শুধু ঘুমহীন রাতগুলো খুব মিস করি।এখন আর মোবাইলের ব্যালেন্স শেষ হওয়ার ভয় নেই। অল্প কিছু টাকা দিয়েই এখন আমার মাসখানেক চলে যায়। তোমায় নিয়ে এখন আর এতটা ভাবি না। জানো তবুও খুব ভালো আছি। শুধু একবার তোমার হাতটা ধরার সে লোভ আমি কতো আগেই ছেড়ে দিয়েছি। সময় মতো তোমাকে কল দিবো বলে,এখন আর মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমোতে যাই না,তোমার এলো চুলের গন্ধ এখন আর চোখ বন্ধ করলেই আমি মনে করতে পারি না।সত্যিই আমি খুব ভালো আছি। তোমার দেয়া কষ্টগুলো এখন আর আমায় কাঁদায় না।হয়তো বা অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছে।আর তোমার প্রতি আমার অভিমানগুলো,,,?তা আমি কতো আগেই তুলো বানিয়ে উড়িয়ে দিয়েছি দূর আকাশে।তবে মায়াটা রয়ে গেছে এখনও,উইপোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছে আমায়। হয়তো তোমাকে আর হাসতে দেখবো না.তোমার সাথে আর দেখা হবে কিনা তাও সন্দেহ। আর হলেও তুমি হয়তো না চেনার-ই চেষ্টা করবে, তাই না.??আর আমাকে এতটা ভালবাসার জন্য ধন্যবাদ। মানুষ-তো একটু ভালবাসা পেলেই কতো খুশি হয় আর আমি তো অসংখ্য ভালোবাসা পেয়ে গেলাম তোমার কাছ থেকে। সত্যিই আমি কৃতজ্ঞ তোমার কাছে।জানো আমি না মারা গিয়েছি। ভয় পেয়ো না, মৃত্যুটা আমার অনুভবের, আমার ভালবাসার, মৃত্যুটা তোমাকে কাছে না পাওয়ার। তবে এর জন্য আমি তোমাকে দায়ী করবো না। ভালোবাসার মানুষদের অপরাধী করতে নেই। তাদের শুধু ভালোবাসতে হয় মন ও আত্মার সবটুকু দিয়ে।খুব ইচ্ছে ছিল তোমায় একদিন জড়িয়ে ধরে বলব, -‘অনেক ভালোবাসি তোমায়,প্লিজ আমায় ছেড়ে কোথাও যেও না ‘আজ অনেক কিছু বলে ফেললাম। মনটা আবার খারাপ হয়ে যাচ্ছে। চোখের কোণে কিছু নোনা পানির অস্তিত্ব টের পাচ্ছি। না আর লেখবো না তোমায় নিয়ে।জানিই-তো তোমায় আর ফিরে পাবো না।তুমি আর তোমার ভালোবাসা আজ আমায় ছেড়ে অনেক দূরে চলে গেছো।তোমার প্রতি আমার অনুরোধ কখনো মন খারাপ করো না কেমন..! আর অন্তত আমার জন্য তোমার চোখের জল ব্যয় করো না।হয়তো তোমার চোখের জল পাওয়ার যোগ্যতাটুকুও আমার নেই। ভালো থেকো, ভালো থেকো আমার কাছের মানুষ, অনেক অনেক ভালো থেকো।
,
,
,
, ইতি
তোমার "প্রিয়তম"
,
, মাহিন.
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।