নিষ্ঠুর অত্যাচারী
- শেখ মাফিজুল ইসলাম
ওরা নিষ্ঠুর অত্যাচারী
অন্ধকারে বন্দি খাঁচায়
দেখায় বাহাদুরী।
ওরা শাণিত অস্ত্রে চুম্বন দেয়
অট্টহাস্যে গগন ফাটায়
শোনে নাতো আহাজারী।
ধিক্কার দিলে টলে না বিবেক
মানবতা বোধ শূন্য
ওরাই এখন দীক্ষাগুরু-
"কোনটি পাপ আর পুণ্য"।
মুক্ত মনের মুক্ত আকাশ
ছাপা হ'লে কালো অক্ষরে
ঝলসে ওঠে চক্ষু ওদের
থরো থরো কাপেঁ বক্ষরে।
বজ্রকণ্ঠে আওয়াজ তোল
জল্লাদ ওরা ঘৃণ্য
মানুষ হ'লেও মানুষ তো নয়
আদিম কালের বন্য।
তাং ০৫।১১।১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।