মরু পথিক
- রুবিনা মজুমদার

গোধূলির সুরভীর আঁধারে -
হৃদয়ের বেদনার মেঘে ,
বকুলের স্নিগ্ধ গন্ধ আবেগে ,
মরু পথিকের -----
ভঙ্গুর হৃদয়ের আপন প্রতিচ্ছবি -
বিহঙ্গের উদাসীন কলকণ্ঠে মিশে শশী ।

ক্ষুদ্র ক্ষুদ্র কণ্টকের হাসির ছায়ায়
ভোরের করবী , বকুল বীথির গোধূলি মায়ায় ,
আলেয়ার মিথ্যে মরীচিকার স্বপন ,
কলুষিত নিঃশ্বাস বাতাস বন্ধি চিরন্তন ।
ব্যাথা যখন কাঁদে সদা অপমানে -
লাঞ্ছিত বাসনা জ্যোতিহীন সুন্দর নিত্য অসম্মানে ।

নির্মল তিরস্কার যখন করে প্রহার ,
স্নিগ্ধ শিশির বিন্দু বিষণ্ণতার ।
তবু ক্ষণ তরে ফুটে ফুল উজ্জ্বল আলোতে -
ফুরফুরে প্রজাপতি স্বপ্ন বুনে কল্পনাতে ।
গভীর অরণ্যে পথিক পথ খুঁজে নাহি পায় ,
ভুলে যেন নিজের মাঝে নিজেরে হারায় ।

গোলাপ ফোটা তুষার বরণ --
নীলাম্বরী শাড়ি পরে আসবে যখন ,
জ্বলবে কি শুকতারা হৃদয় ও পাড়ে ?
দেখবে কি স্বপ্ন আঁখির ঠারে ---?
হৃদয়ের হীম সরোবরে স্নিগ্ধ ব্যাথার বর্ষণে ,
একা আপন অন্তর বিষ দগ্ধ নীল রক্ত স্রোতে ।


সবুজ ঘাসে ঝরে শিশির ভোরের আকাশ ,
মৃদু কলতানে সুর তোলে মাতাল বাতাস ।
হৃদয়ের নিভুতে মৌন আকাশের নিলে --
হলুদ বিকেলের রোদ্দুরে ---
শুন্য হৃদয়ে ঝাপসা চাওয়া --
স্বপ্ন ফোটা হয় লীন সংগোপনে ...।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026